নবী মুহাম্মাদ (সাঃ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নবী মুহাম্মাদ (সাঃ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

"পপুলারিস্ট" নাস্তিকদের প্রতি স্বঘোষিত "সৃজনশীল" সেক্যুলারদের আপত্তি প্রসঙ্গে

বাংলাদেশের "পপুলারিস্ট" নাস্তিকদের চিন্তার ভুল দেখাতে গিয়ে প্রগতিশীল - সেক্যুলার - নারীবাদী হিসেবে পরিচয় দেয়া ফেসবুকার - ব্লগার দিলশান পারুল বলেছেন, "পপুলারিস্ট" নাস্তিকরা নাকি "ইতিহাসের সাথে অসততা করছেন", "নিজের মতো বিশ্লেষণ করার নামে তারা বিভিন্ন ভাবে তথ্য বিকৃত করেছেন"! তো, এই ইতিহাসের সাথে অসততা আর তথ্য বিকৃতির অভিযোগের পক্ষে ওনার যুক্তি কি? তিনি তাদের অসততার উদাহরণ দিয়েছেনঃ 

অসংখ্য জায়গায় তারা ("পপুলারিস্ট" নাস্তিকরা) মহানবী (সাঃ) কে সরাসরি ধর্ষক হিসেবে উল্লেখ করেছেন, পেডোফাইল বলেছেন, বহুগামী বলছেন। 

আজকের নৈতিকতাকে আজ থেকে ১৪০০ বছর আগের সমাজের উপরে চাপিয়ে সেই আমলের কাউকে পেডোফাইল, ধর্ষক বলা যায় কি না- এই প্রশ্নটার যৌক্তিকতা মেনে নিয়েও বলতে হচ্ছে, কোরান- হাদিস আর নবীর মৃত্যুর পরের তিন-চারশ বছরের মধ্যেই লেখা নবীর জীবনী এগুলোকে যদি ঐতিহাসিক টেক্সট হিসেবে গণ্য করা যায়, ঘটনা হিসেবে অনেক কিছুরই ঐতিহাসিক সত্যতা খুজে পাওয়া যাবে, সে হিসেবে আজকের নৈতিকতা দিয়ে অতীত ঘটনাকে বিচারের অভিযোগ করা যেতে পারে, কিন্তু ইতিহাস বিকৃতি বা ইতিহাসের সাথে অসততার অভিযোগ একেবারেই ভিত্তিহীন! বরং ইতিহাসের সেই অধ্যায়গুলোকে আড়াল করার চেষ্টার মধ্যেই ইতিহাসের সাথে অসততা বিরাজমান।

ইসলামের নবীর বহুবিবাহ'র তথ্য কবে কে অস্বীকার করতে পারবে? অনেকগুলো বিয়ে করেছেন তিনি, একসাথে সর্বোচ্চ ৯ জন স্ত্রীর কথা জানা যায়। যে সময়ে তিনি কোরানের আয়াতের মাধ্যমে চারের অধিক বিয়েকে নিষিদ্ধ করে সাহাবিদেরকে সর্বোচ্চ চার স্ত্রীকে রেখে তার অধিক স্ত্রী-কের তালাকে বাধ্য করলেন, সেই সময়েও নবীর নিজের ৯ জন স্ত্রী ছিল। এবং তাকে আরেকটি আয়াত নাজিল করিয়ে আগের বিধানটি যে কেবল ও কেবলমাত্র ইসলামের নবীর জন্যে প্রযোজ্য না- সেই মর্মে আরেক বিধান বানাতে হয়েছিলো! আর, এই বহুগামিতা তথা বহুবিবাহের প্রথাটি তো কেবল ১৪০০ বছর আগের নবীর জীবনীতে সীমাবদ্ধ নেই, বরং আজকের এই আধুনিক যুগে এসেও অনেক মুসলমান কোরআনকে দেখিয়ে চার বিয়ের বৈধতা দাবি করে! সেই সাথে, কোরআনে কৃতদাসী বা যুদ্ধে হস্তগত নারীর সাথে বিবাহ বহির্ভূতভাবেই মিলিত হওয়াকে বৈধতা দেয়া হয়েছে, সেই বিধান মোতাবেক নবী নিজে এবং তাঁর সাহাবীদের বৈধ স্ত্রী বাদেও অনেক দাসীও ছিল, যাদের সাথে বিবাহ সম্পর্ক বাদেই মিলিত হয়েছিলেন তারা। আর, সেই বিধান দেখিয়ে দাসীদের সাথে মিলিত হওয়ার অধিকার পায় খোদ নবীর দেশের ও আশপাশের দেশের মুসলমানরা, যার সরাসরি ভুক্তভোগি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আমাদের দেশ থেকে যাওয়া অসংখ্য গৃহকর্মী নারী! ফলে, নবীকে এবং ইসলামের বিধানকে বহুবিবাহের জন্যে অভিযুক্ত করা হলে, সেটা কিভাবে ইতিহাসের সাথে অসততা হতে পারে?
 

১৪০০ বছর আগের নৈতিকতায় যখন বাল্যবিবাহ খুবই স্বাভাবিক, নৈমত্তিক ও সামাজিকভাবে খুবই গ্রহণযোগ্য-প্রচলিত প্রথা ছিল, তখন আজকের যুগের নৈতিকতা চাপিয়ে দিয়ে নবী মুহম্মদকে পেডোফাইল বলা যায় না- এমনটা আমিও মনে করি। কিন্তু তার মানে এই না যে, বিয়ের সময়ে আয়েশা নিতান্তই শিশু ছিলেন না! দিলশানা পারুল যুক্তি করেছেন, 

"ওই সময় যেহেতু জন্ম নিবন্ধীকরণ, মানে বার্থ সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেটের চল ছিলো না কাজেই বিবি আয়েশার প্রকৃত বয়স আসলে নিশ্চিত করে বলা যায়নি। এটা নিয়ে অনেক মুসলিম স্কলারের অনেক লিখা, কাউন্টার লিখা আছে"!

এমন খেলো যুক্তির মাধ্যমে ইতিহাসকে বিকৃত করার চেষ্টাকেই অসততা বলতে হয়। ঐ সময়ে বার্থ সার্টিফিকেট, ম্যারিজ সার্টিফিকেট না থাকার পরেও মুহম্মদ কত সালে জন্মিয়েছেন, কবে কত বছর বয়সে খাদিজাকে বিয়া করেছেন, বিয়ের সময়ে খাদিজার বয়স কত ছিল, মুহম্মদ কত বছর বয়সে ইসলাম প্রচার শুরু করেন, কত বছর বয়সে মারা গেলেন- এসবের কোন কিছু নিইয়েই কোন অনিশ্চয়তা নেই, আছে কেবল আয়শার বয়স নিয়ে? ব্যাপারটি খুব হাস্যকর হলো না? স্কলারদের মধ্যে যে মতবিরোধ, তা আসলে কি নিয়ে? বিয়ের বয়স নিয়ে, নাকি বাসর করেছেন কত বছর বয়সে, তা নিয়ে? হাদীসগুলোতে, সীরাত গ্রন্থে আয়েশার দুরকম বয়সের কথা উল্লেখ আছে- ৬ বছর আর ৯ বছর। ফলে, অনেক স্কলার ৬ বছরের পক্ষে মত দেন, অনেকে মত দেন ৯ বছরের পক্ষে। আর, একটা বড় অংশের স্কলাররা বলেন- মুহম্মদ আয়েশাকে বিয়ে করেন ৬ বছর বয়সে, কিন্তু বাসর করেন (মানে কনজুমেট করেন) আয়েশার বয়স যখন ৯ বছর। ৬, কিংবা ৯ বছরের শিশুকে বিয়ে করাটাকে বাল্যবিবাহই বলা হবে। ফলে, এখানেও ইতিহাসকে লুকানোর বা বিকৃত করার কিছু নেই। সমালোচনা করতে চাইলে- এতটুকুই করা যায়, সেই আমলের নৈতিকতা-মূল্যবোধে যে বাল্যবিবাহ খুব স্বাভাবিক ও গ্রহণযোগ্য প্রথা হিসেবে প্রচলিত, সেই প্রথাকে অপরাধ হিসেবে উপস্থাপন করা যায় না!

১৪০০ বছর আগের নৈতিকতা অনুযায়ী নবী মুহম্মদকে ধর্ষক বলা যাবে কি না, আমি নিশ্চিত নই। কিন্তু ইতিহাসের কথা যদি বলতে হয়, কে কবে এটা অস্বীকার করতে পারবে যে মুহম্মদের দুইজন স্ত্রী যুদ্ধ থেকে "হস্তগত" (গণিমতের মাল)? সাফিয়াকে বিয়ে করার আগে- সাফিয়ার গোত্রপ্রধান বাবা, সাফিয়ার স্বামী, সাফিয়ার পুরুষ আত্মীয় স্বজন- পাড়া প্রতিবেশী সহ পুরা গোত্রের সব পুরুষকে কচুকাঁটা করা হয়েছিলো! আর জুহারিয়াকে যুদ্ধ থেকে হস্তগত করার পরে জুহারিয়ার বাবা মুক্তিপন দিয়ে হলেও মেয়েকে ফেরত চেয়েছিলেন। ফেরত দেয়া হয়নি। ইসলামী স্কলার ইমাম কারযাভি এই বিয়েগুলোর পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছিলেন, চাইলে নবী বিবাহ না করেও সাফিয়া ও জুহারিয়াকে ভোগ করতে পারতেন বা অন্য সাহাবীদের মাঝে বাটোয়ারা করে দিতে পারতেন (সে সময়ের প্রথা অনুযায়ী এবং ইসলামের বিধান মতে সেটায় কোন সমস্যাই হতো), কিন্তু সেটা না করে নবী তাদেরকে বিয়ে করে উম্মুল মুমিনিনের মর্যাদা দিয়েছিলেন! একজন নারী (সাফিয়া) তার বাবা, স্বামী, আত্মীয় স্বজন- সবাইকে চোখের সামনে খুন হতে দেখেছেন, তার পরে সেই খুনীদের সর্দারকে বিয়ে করতে বাধ্য হয়েছেন, এটা তার জন্যে মর্যাদার, নাকি অত্যাচার সেই সময়ের লোকজনই বলতে পারবে! কিন্তু, উম্মুল মুমিনিনের "মর্যাদা"র গল্পের একটি প্রশ্নই মাথায় আসে - সাফিয়া ও জুহারিয়ার বরাত দিয়ে কেন একটা হাদীসও নেই? আবু বকর কন্যা আয়েশা, উমর কন্যা হাফসা কিংবা মুহম্মদের আত্মীয় যয়নবের যে মর্যাদা ছিল, তা কি সাফিয়া, জুহারিয়া, মারিয়াদের ছিল? এমনকি খাদিজার মৃত্যুর পরে সন্তানদের দেখভালের জন্যে বিয়ে করা একটু বয়স্ক স্ত্রী সওদারও কি সমান মর্যাদা ছিল, যাকে নবী তালাক দিতে চেয়েছিলেন, কেবল নিজের ভাগ আয়েশাকে দান করার মাধ্যমে তালাক আটকাতে পেরেছিলেন? যাই হোক, মূল আলাপে আসি! মুহম্মদকে ঐ সময়ের নৈতিকতা দিয়ে ধর্ষক বলা যাবে কি না আমি নিশ্চিত নই, কেননা কোরান-হাদিসে যে নৈতিকতা দেখি, সেখানে ধর্ষণ নামের কোন অপরাধ খুজে পাই না, সেই তুলনায় জেনা বা ব্যভিচার হচ্ছে বিশাল অপরাধ। কিন্তু, আজকের নৈতিকতায় যুদ্ধবন্দী নারীকে যৌনভাবে ভোগ করাকে ধর্ষণ কি বলা যাবে? কোরআনে যখন যুদ্ধবন্দী নারী ও কৃতদাসীর সাথে যৌনমিলনকে যখন জায়েজ করা হয়, যখন কোরান-হাদিস দেখিয়ে ৭১ এর মুক্তিযুদ্ধে বাঙালি ও "মালাউন" নারীকে গণিমতের মাল হিসেবে ভোগ করা জায়েজ বলে জামাত ফতোয়া দেয়, আজকেও যখন আইএস কুর্দি নারীদের ধরে ধরে যৌনকাজে ব্যবহার করছে, তখন এসবকে কি "ধর্ষণ" বলা যাবে না?

দিলশানা পারুল "পপুলারিস্ট" নাস্তিকদের সমালোচনায় বলেছেনঃ 

"ধর্ম বা ধর্মীয় ইতিহাসের চরিত্রগুলো বিশ্লেষণ করার ক্ষেত্রে এরা স্থান, কাল, পাত্র এই বিষয়টিকে সম্পূর্ণ এভয়েড করেছে" ... "আপনি কথা বলছেন ৬ শতকের ঘটনাবলী নিয়ে! ... ১৪০০ বছর আগের নীতি নৈতিকতার সংজ্ঞা আর আজকের নীতি নৈতিকতার সংজ্ঞা কখনই এক না, নীতিনৈতিকতা এমনই একটি সামাজিক ইন্ডিকেটর যেটা দেশে দেশে সময়ে সময়ে পাল্টায়" ... ইত্যাদি ইত্যাদি।  

আরেক স্বঘোষিত "জ্ঞানী-পণ্ডিত" ও "সৃজনশীল" নাস্তিক ব্লগার - ফেসবুকার - লেখক গোলাম সারওয়ার একই রকম যুক্তিতে তাচ্ছিল্য করে বলেছেনঃ 

এইসব নাস্তিকরা পড়ে আছে ৬ষ্ঠ, ৭ম শতকে ...!  

এ ব্যাপারে আমি সম্পূর্ণই একমত যে, নীতি নৈতিকতার ধারণা আপেক্ষিক, সবই স্থানিক, কালিক, এবং সামাজিক। ফলে, ইতিহাসের পাঠে সচেতন থাকা দরকার, এক যুগের, এক সমাজের নৈতিকতার চশমা দিয়ে অন্য যুগের, সমাজের মানুষকে বিচার করতে গেলে- ভুল হওয়ার সম্ভাবনাই কেবল বাড়ে, তারচেয়েও বড় কথা- ইতিহাসের চরিত্রকে ভালো-মন্দ, ঠিক-বেঠিক এইরকম বাইনারী জাজ করাটাও অনেক সময়ে ইতিহাস পাঠে অপ্রয়োজনীয় হয়ে দাঁড়ায়! কিন্তু "জ্ঞানী"-"সৃজনশীল" প্রগতিজীবীরা যেভাবে বলছেন, তথাকথিত "পপুলারিস্ট" নাস্তিকরা কি আসলে তেমনটাই করছেন? তারা কোন পরিপ্রেক্ষিতে ১৪০০ বছর আগের ব্যক্তিকে আজকের নৈতিকতা দিয়ে বিচার করছেন, তার পরিপ্রেক্ষিতটা কি ওনারা জানেন না? কথিত "পপুলারিস্ট" নাস্তিকদের আলোচনার অভিমুখ কি সেইসব সেক্যুলার, প্রগতিশীল, নাস্তিক বা অজ্ঞেয়বাদী হিসেবে দাবি করা লেখক-পাঠকরা, যারা নবীকে একজন ১৪০০ বছর আগে একজন রক্ত-মাংসের মানুষ হিসেবে মনে করে? নাকি সেইসব ধার্মিক ব্যক্তি, যারা নবী মুহম্মদকে কেবল ১৪০০ বছর আগের একজন মানুষ মনে করে না, বরং মুহম্মদকে সর্বকালের সর্বযুগের, সকল সমাজের মধ্যে সর্বসেরা মানুষ, আল্লাহর রাসুল, যেকোন রকম পাপ-অন্যায়-অপরাধের উর্ধ্বে থাকা একজন প্রেরিত মহাপুরুষ হিসেবে বিশ্বাস করে? তাহলে, সেইসব বিশ্বাসী ব্যক্তিদের বিশ্বাসের বিরুদ্ধাচারণ করতে যদি কেউ বলেন, সর্বকালের- সর্বযুগের নৈতিকতার নিরিখে সেরা তো দূরের কথা, আজকের নৈতিকতা অনুযায়ীও নবী আদর্শ চরিত্র নন। মুহম্মদের মত আজ কেউ ৬ বা ৯ বছরের কন্যাশিশুকে বিয়ে করতে গেলে কিংবা আজ যদি মুহম্মদ নিজে সেই কাজটা করতে যান, তাকে পেডোফাইল ছাড়া আর কি বলা হবে? আজ কৃতদাসীকে, যুদ্ধবন্দীকে কিংবা শিশুকে ভোগ করতে চাইলে, তাকে কি ধর্ষক বলা হবে না? আজকের যুগে এসে নয় জন স্ত্রী নয়, দ্বিতীয় বিয়ে করতে গেলেও নবীকে যদি আগের স্ত্রী জুতার বাড়ি দিতে চায় তাতে কি খুব বেশী দোষ হবে? - এখন নাস্তিকরা এসব কথা যদি এই কারণে বলে যে, চারদিকের মুমিন ব্যক্তিরা যারা ১৪০০ বছর আগের আইডিওলজিকে সুপ্রিম হিসেবে অন্ধভাবে বিশ্বাস করে ও প্রচার করে, তাদেরকে পাল্টা জবাব দিতেই এভাবে বলা; তবে কোনভাবে কি বলা যাবে যে, তারা আজকের নৈতিকতা ১৪০০ বছর আগের সমাজের উপরে চাপিয়ে দিচ্ছে?

হ্যাঁ, বাংলাদেশের ও দুনিয়ার নাস্তিকদের অনেকের সাথেই আমার বড় রকম মতভিন্নতা আছে। এমনকি নাস্তিকতা- মুক্তবুদ্ধি- মুক্তচিন্তা প্রসারের কর্মপদ্ধতি নিয়েও আমার অনেক ব্যাপারে অনেকের সাথেই দ্বিমত আছে, ভিন্নতা আছে। রাজনৈতিক অবস্থান নিয়ে যদি কথা বলতে যাই- তাইলে তো অনেকের সাথেই আমি একেবারেই ভিন্নমেরুতে অবস্থান করি। আসিফ মহিউদ্দিন, সুষুপ্ত পাঠক, তসলিমা নাসরিন শুধু নয়- অভিজিৎ রায়ের সাথেও অনেকবার তর্ক-বিতর্কে লিপ্ত হয়েছিলাম। স্যাম হারিসের মত ওয়ার অন টেররের সমর্থক নাস্তিককে মাথায় তুলে রাখার প্রয়োজন কোনদিন দেখিনি। রিচার্ড ডকিন্সের সাথেও সবসময় সব বিষয়ে একমত নই। এরকম দ্বিমত, ভিন্নমত, ভিন্নপন্থা যেকেউই যাকারোর সাথে করতেই পারে। কিন্তু, দ্বিমত, ভিন্নমত, ভিন্নপন্থার জন্যে কাউকে বা তাদের সমচিন্তার বা অনুসারি নাস্তিকদের গ্রুপবন্দী করে একটা নাম দিয়ে ট্যাগিং করে ডেমোনাইজ করা কেমন ধরণের প্রগতিশীলতা, কেমন ধরণের সৃজনশীলতা? চিন্তা-মত-পথকে তো চিন্তা দিয়েই পরাস্ত করতে হয়, নয় কি? কার কি শিক্ষাগত যোগ্যতা, কে কেমন ও কতটুকু সৃজনশীল, কোন বিষয় নিয়ে কে আগ্রহী হচ্ছে, সেগুলোর রুচি কি, ইত্যাদি ইত্যাদি - এসব আলাপ কি কোনদিন চিন্তাকে মোকাবেলা করার আলাপ হতে পারে? আর, সেখানে এসব স্বঘোষিত প্রগতিশীল-সৃজনশীল সেক্যুলাররা দলবেধে ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ও মিথ্যায় ভরপুর অভিযোগ আনছেন- যেগুলোর অধিকাংশই আসলে কোন অভিযোগই নয়, সিম্পলি আরেকজনের ব্যক্তিগত জীবন নিয়া নোংরা গসিপিং! এসবের মধ্য দিয়ে বস্তুত তারা নিজেদেরকেই মানুষ হিসেবে নিচে নামিয়ে যাচ্ছেন, তা কি তারা বুঝতে পারছেন?

শুক্রবার, ২৯ মে, ২০১৫

IN RESPONSE TO SOME DISCUSSIONS ON ALLAH, PROPHET MUHAMMAD (PBUH) AND AL-QURAN


We do believe He exists despite not seeing Him. This belief gets firmer when we see the feats of Allah. We get the evidence of His existence in various ways among those feats.

This is fairly common among all believers/ theists- the same thing happened to me when I was a believer. Being a by-born Muslim due to my Muslim parents I found such kind of logics-evidences for myself. While in class three/four there was clear argument in religion text-book that ‘the signs that Allah exists are numerous around us’. Everything runs so normally- which can easily prove that there must be someone who I controlling everything so efficiently. Allah is one because if He is two or three in number, there would have been conflicts and chaos- the World would not run that smoothly – etc. etc. I am pretty sure this argument is equally applicable to other religions too- believing first, then searching arguments, signs and vestiges to rationalize that belief.

Whatever, nothing more to say about this, let’s come to the point- I have many things to say on the evidences and arguments that have deepened your belief. If those seem irrational to me, then couldn’t the bases of my previous belief be a little weaker?

‘Sometimes we see, the society the Prophet formed about 1400 years ago based on ideology, principle and justice out of an abnormally feculent society is a rare example in any time for any place in the world history. I can remember Omer (R:) and his servant travelled through a long desert sharing the back of a camel 50-50%. Sometimes I remember the speech of Hazrat Omer (R:) during the famine ‘Even if a dog starves to death today on the bank of river Forat, I will be guilty for that’. What comparison can you find against such a nice humanitarian attitude?’

I do admit the contribution of Muhammad (S.) for the Arab society 1400 years ago and I doalso have tremendous respect for him as a human being. But we also find numerous number of people like him as the time advances- my respect to those people also.  But when it is said that the role of Muhammad 1400 years ago in the Arab land is unique is the world history- I then realize such kind of claimers fathom very little about the world history. I realize it is just blind veneration or boot-licking- such blind that it fantasizes a flesh and blood to the divine level, declares His all rituals and actions to be the ultimate for all ages, all regions and all social systems while simply forgetting that Muhammad (S.) was born in a particular time, in a particular region and in a particular social system. Then I cannot but ask politely that this man in his last Hajj speech appealed to behave gently with the slaves but failed to call upon for the abolition of slavery system. Why? Why did he keep provision of four marriage for men? Why remained with the custom of Hillah marriage? Why did he permit extra-marital sexual relation with the slave women? And so on!

When this man is depicted as Great Man by dragging world history, or announced as a direct friend of Allah or a Messenger of Allah- then I again gently ask- after ascending to power, why he had to lean to woman one after another? Why getting involved in war/Jihad one after another? Why spreading hatreds towards the infidels? And also why he had to destroy the idols/sculptures of the Pagans who were of different religions? And so on!

But due to the above reasons I do have no disrespect for one human being Muhammad (S.) since I know very well what the age-bound, social system bound confinements of a man may be! But again I have thousands of questions to Muhammad (S.) as a Messenger of Allah. So if any one tries to grant Prophet’s lust for women in the name of time, or tries to show his character as exemplaryby comparing him with king Solaiman or some other more lustful kings of ancient time- then I’ll bring Jesus Christ, Gautama Buddha, Socrates and numerous other people born far before Muhammad (S.) and would request to follow their characters in this regard but not Muhammad (S.)

Many tales and stories of Omer (Ra.) still inspire us- this is the way many characters of history remain alive among us for decades. But when based on those amazing stories of flesh and blood some other fictitious threads are linked to promote the sublimity of gossips rather than greatness of character- I’ll then humbly ask- how many of the four Caliphs of Islam was murdered? By whom were they killed? Had been killed

Why was the delay in burial of corpse of Muhammad (PBUH)? Weren’t the people close to Him certain that He was the Messenger of Allah? That engaging in conflict of power keeping the corpse of His Prophet unattended would make Allah displeased?

‘When I see the messages of the Holy Quran are so much metaphoric; till today there is no such poetical work with such an incomparable ordination of words (however to understand it much better, you have to know very well Arabic literature or Arabic language or you have to be an expert in literature; whatsoever let’s keep faith in the words of our experts!)

The so much figurative messages of Al-Quran with excellent ordination of words- whoever is a believer believes it blindly without understanding Arabic language. And such a blindly devoted stand declares: ‘There is still no equivalent poetic literature like the Holy Quran!’

So it can easily be answered in one sentence: such declarant possesses no idea about poetry or literature. I would be happy to inform such people that the position of Al-Quran is at almost zero level with reference to world literature. This book must have a considerable role as a history book or a book of philosophy- you must approach The Quran and The Hadith to understand a whole era. But in the universe of world literature, Quran matters a little. Even in our region, the Ramayana or The Mahabharata may be leveled as ‘Epic’, we keep our ‘Charjapada’ with high esteem in the field of ancient literature, the two epics of Homer further enriches the world literature; but Quran as a literary work matters little comparing to those. You have dragged the experts’ opinion- but they themselves have judged the literary values of ancient books- which one is an ‘epic’, which one not!

Let’s judge the poetic values of Al Quran by ourselves. Various organs of poetry are: metaphor, simile, prosody etc. Expressing a thought through metaphors and similes is the peculiarity of poetry- this is found in several verses of Quran-I have to admit that. But they are very less in number and according to my opinion not that much luminouspaint, rather kind of flat. Moreover the illustrations of thoughtsthrough various similes-metaphors in our ancient writings and poetry, the exorbitances of similes-metaphors in our very previous somatic songs clearly imply that this is very much possible by human being.

And in terms of prosody, Quran will to be ranked very mean. Verses of the Ramayana and the Mahabharata, prosody of the lyrics of the Charzapada are much more melodious and temperate. Most of the suras (verses) of Quran did not in fact maintain the grammar of prosody. However in some of the suras, some successive Aayats in some suras we get artistry of prosody. But again we have to add that- like any other ancient rhythm they are combination of monotonous alliteration.

For example:
Alamtarakaifafa'alarabbuka bi ashaabil feel
Alamyaj'alkaidahum fee tad leel
waarsala 'alaihimtairanabaabeel
Tar meehim bi hi jaaratim min sijjeel
Faja 'alahumka'asfimm'akool

This is surah al-fil (105). The syllable ‘eel’ is present at the end of every sentence. (though the fifth sentence includes ‘ool’). Similarly in surah Al-Fatiha every sentence ends with ‘eem/een’. In surah An-Nass every sentence ends with the syllable ‘naas’ etc. etc.

Such kinds of rhymes/prosodies are found in ancient poems. Actually at that time rhymes/prosodies were created orally, circulated from mouth to mouth; so creation of verses as well as memorizing it in rhyme format was easier. You can also make such quality prosody if you try. For example:

10 fingers,
10 toes,
2 eyes
And a round nose.

Or

One potato, two potatoes, three potatoes, four,
Five potatoes, six potatoes, seven potatoes, more?

Or

Kill
Bill
Jill
Fill
Mill
Nil
Hill
Ill etc

Let’s try. If someone like me can do it, you can do also. You may read the poetry of famous Bengali poet Satyendranath Dutta, you’ll then realize how excellent the practice of prosody can be in the hand of a human being.

And if you show plea of ancient times, I’ll say keep an eye on things like Charjapada, Ramayana and Mahabharata. They are created through such rhythmic prosodies. After going through those books, you’ll understand how inferior in quality the verses of Quran are in comparison with them. Inferior in quality in this sense that verses of Quran are so much monotonous and same word, same sentence is repeatedly used to show matches among the lines.

And with your sentence it seems that you have challenged the present literature and poetry also. It should not be right for you for Quran will then be more humiliated. The varieties of prosody, its strength- I cannot expect this from some ancient books, so the comparisons will also not be accurate, still if you challenge, then please learn no one in the world literature has treated Al Quran as an epic/poetry.

‘’Or when we see Quran did not change to a tittle within 1400 years whereas Bible and other religious books have been changed hundred times. Kings or clerics changed those according to their thoughts. We find the reflection of God’s will in this case…. Many of the other religions though coming from God have actually been changed/distorted in circumambulation of time and the religious books need a latest of final version for the time advances. But the argument behind Quran being the final version is its pure undistortedness. (Allah said He himself would save the Quran and must it remain undistorted.)’’

What do you mean by the intactness of Quran? What does it imply?

Today after the invention of printing machine you’ll get tens of millions of books remain unaltered for decades. The plays and sonnets of Shakespeare- all in as it was created format; even not mismatching by a full-stop or comma. Nowadays we find inscriptions of two or three thousand years ago- they too are also undistorted. What does it imply?

Hmm, there was obviously possibility of distortion when once upon a time knowledge, literature etc were transmitted in oral form from generation to generations and era to era. And we know Al Quran inscribed as a whole did not appear in front of mankind from Muhammad. Initially its fragments were orally transmitted and in a scatter written format. That gave birth to the natural doubt behind its undistortedness and that’s why convincing all regarding the issue became the liability of Quran. So we find Allah saying in Quran that He is its defender.

Indubitably no one even felt it necessary to proclaim such undistortedness in the case of Michael’s Meghnathbadh Kabya in Bengali or for King Lear or for War and Peace.

Let’s come to the point of comparing the Holy Quran with other ancient books. Other scriptures have been tampered with, but not Quran! The delusion of such logic is easily explicable. 

Is it possible to claim distortions on those books that were documented during the lifetime of their authors? It’s only claimed in case of compilation writings after the death of its author. For instance- Socrates never docketed any of his thoughts but did his two disciples. Now it’s a natural question-  do the inscriptions of these two disciples word by word represent the thoughts and philosophy of Socrates? But you see when Plato wrote or documented ‘Dialogue’ or ‘Socrates’ Defense’, we find it undistorted and obviously as a pure writing of Plato.

Neither Jesus nor Muhammad was successful in offering the Bible-Quran in the way Plato did. Their follower compiled them later. Again there comes the natural question- do the Holy books represent the cult preached by them? Initiatives of compilation were taken after a certain time interval of Jesus’ death- so possibility of distortion is higher for the Bible whereas Quran is in a safer position than Bible. But once compiled or documented, it may remain unaltered if upkept properly. We have found some before Christ era books in our sub-continent and as these books were inscribed at that very time; one can easily understand that they are the same word by word as the writer wrote.

Next is the different explanations/opinions of one Surah/verse even if it got documented in the Holy book i.e. ununiqueness of opinion over a single verse. This issue in fact gave birth to the later edition of Bible. Anyone may claim the later edition as tempered- but can the older version be called tempered in real sense? This is also true for Quran. We find in many Hadiths the differences in opioion among the Sahabis (companions) during compilation of Quran. We know about Hazrat Ali's objections. Dispute over different language is also known and also the act of destroying all other copies of Quran by Usman. We know about different Qurans of the Haafs and the Walsh, different Quran of the Shia and last but not the least the revised Quran of Rashad Khalifa. All these indicate that Quran has been distorted many times and Quran of one group is obviously a distorted one for the other group.

So you can never say Quran is written by Allah considering it undistorted and when you clearly see Quran is distortedly inscribed and further been distorted in course of time- shouldn’t you be suspicious about the existence of Allah?

‘’Or when I see there is not a single verse in Quran that can be proved incorrect by the established science. Contrary to that, the other scriptures are full of wrong information and inconsistencies.
Or when I watch that Quran accurately described many events that were laterproved right by modern science.’’  

There is not a single verse in Quran that can be proved incorrect by the established science- He who dares to say so is surely such a person that have not read/understood all Aayats/verses of Quran and utterly ignorant of science.

The science of today finds so many inconsistencies in all ancient books- whether it be a Holy book or a book on science or philosophy. Similarly so many unscientific, anti-science, false, inconsistent and bizarre statements are frequently available in the verses of Quran. But then again some true and scientific things are also available in them which are still accepted by science. (What it implies- mankind discovered the accurate knowledge on certain topics by that very time.)- In this way some topics/points of Quran may also be proved right by today’s established science. But that does not necessarily prove that- modern science grants every word of Quran. The story of Adam, Gossips of Angels and ghostly bodies, magic-sorcery- jugglery, superhuman power of the Prophets- modern science considers all these as fairy tales. Talks on heaven and earth, creation of animals and human beings, birth of human, development of embryo- all these are erroneous incorrect, preposterous in the eyes of modern science. And there are still others. Just read by yourself a bit more, keep your eyes-ears open, unclasp the window of your mind:- you’ll easily understand.

Regarding the second point-‘Quran accurately described many events that were later proved right by modern science’- is actually not a unique pretension. Many of the other religions claim the same today. I have refuted this point in one of my previous posts- so nothing new to say- requesting to go through that post.

‘‘It’s a wonder how the Prophet, an illiterate person, was able to write a book for 23 years with no inconsistency which is at the same time 1) guide for mankind, 2) no inconsistency of information, 3) no scientific mistake of any given information, 4) information which have later been proven by modern science are also given, 5) full of excellent poetic values, 6) has remained unchanged for 1500 years, 7) the only one scripture that most people can commit to memory, 8) It is the only one Holy book memorized by tens of thousands of people. So there is no possibility of annihilation of this Holy book even if all the copies get burnt.’’

Historians are divided into opinions whether Prophet Muhammad was an illiterate person. Read- was the first revelation to him. He was a successful merchant in his early life- He himself had to maintain the accounts. Such Hadiths are also available where he rectified the letters written to different rulers. Whatever, let’s assume that he was illiterate. But does this necessarily mean he was empty-headed? Or does that mean he was not a man of extraordinary caliber?

There are so many ingenious people of ancient time who were downright illiterate- they have gifted us impeccable creations in oral format only using their brains. So no one can be certain that he did not possess leadership capability, a very inquisitive mind, a vision and ability to think deeper no matter if he was illiterate. And if possessed with such qualities with some adroit followers around him, it is not so difficult to write a book like Quran.

One more point to be addressed- Usman was the pioneer in offering us the format of Quran as we get today. Before that Quran Compilation Committee took the first initiative during the reign of Abu Bakar. There were many efficient and also poetic minded followers in that committee. So Muhammad should not be the only contributor behind today’s format of Quran. Even Ali(R:)  was seen to protect for this reason.

1.       Guide for mankind- is a completely wrong proclamation. The non-Muslim portion of today’s world is running very well without Quran; so Quran can’t be a guideline for them. Even the Muslim world is not following Quran directed life exactly or they very well realize that it can’t be followed exactly.

You yourself can understand why Quran can’t be a guideline for mankind if you read it carefully with meaning. You’ll see how each of the Aayats/ Surahs appeared in response to various incidents happened in Muhammad’s life. Even Aayats appeared when there were disputes among Muhammad’s wives- to tackle that situation. Many times when the disciples came to Prophet to solve their different problems- Aayats appeared. Aayats appeared when the non-Muslims came to ask something, when to motivate the disciples etc. etc. A major part of all these incidents are very specific. There are Surahs on some specific persons- you can’t say they are guidelines for the whole mankind. Even one Surah was named after one person (Non-Muslim), so much hatred was spread by that Surah-just read- you’ll make out what kind of a guideline it is for mankind!!! 

2.       There are many inconsistencies of information. Please refer to previous points. Moreover, it is due to this inconsistency that divided Muslim world into so many fractions/ Mazhabs.

3.        There are so many mistakes of Quran provided ‘scientific’ information. Again referring to previous discussions.

4.       Modern science has invented so many things which were not included in Quran and also many other things are there which are contradictory to different Aayats of Quran. And Quran includes everything- this is just a crystal-clear lie and bluff.

5.       It has changed in 1500 years- which I showed earlier. And you’ll find many ancient books older than Quran that are undistorted.

6.       The topic of literary values are discussed earlier. However, some names of followers are heard who were poets. Let’s assume they are not created by those followers and Muhammad(S) himself possessed poetic intellect. But if you think it is the poetic intellect of Allah, then I cannot but say that Allah as a poetic genius is much inferior to Yeats, Elliot, Jibananda, Rabindranath Tagore, Shakespeare, Michael Madhusudhan etc.

7.       It’s true that the memorizers of Quran are many in number. May be once upon a time people memorized many a books, but in today’s world only some fanatic people do this job. Geeta or Bible memorizers are also in the

world. These scriptures are older than Quran- so what?? And if one memorizer of any book remains alive while all the copies get burnt- this book will be revived, not only Quran.

But if I am thrown to a situation that the whole world will be destroyed except one book, I would choose a science encyclopedia rather than a Quran. I’ll compile all the latest laws and formulas of modern science in a book and preserve it. Because it will be the best weapon at man’s hand that can restore the position of earth within the least possible time. Quran the Holy book can’t do it.


Translated by: Tanmoy
Original link of Bengali article: http://blog.mukto-mona.com/2009/05/21/1701/


মঙ্গলবার, ২৪ জুন, ২০০৮

নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন


নবীজীর ব হুবিবাহের পক্ষে যুক্তি করে বিভিন্ন সময়ে সাচ্চা মুসলমানদের নানারকম যুক্তি করতে দেখা যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এগুলো ভুলে ও মিথ্যায় ভরা। সেরকম কিছু যুক্তি দেখেছিলাম আলামা ইউসুফ আল কারদাওয়ী ও আরো কয়েকজনের বিভিন্ন প্রবন্ধে। সেখানকার যুক্তি গুলো যাচাই করতে গিয়েই যে বিষয়গুলো ধরা পড়লো, তা নিয়ে এই প্রবন্ধটি সাজিয়েছি।

এক
এক জায়গায় একজনের আলোচনায় দেখলাম গড়পরতায় বলা হয়েছে:
"নবীজী সা: এর স্ত্রীদের দুজনের বয়স শুধু ৩৬ বছরের নীচে ছিল। বাকী স্ত্রীগনের বয়স ছিল ৩৬ থেকে ৫০ বছরের মধ্যে"।

এটা যে একটি নির্জলা মিথ্যাচার তা নিচের তালিকা দেখলেই পরিষ্কার হবে।
 
৩৬ বছরের নীচের স্ত্রীদের তালিকাঃ(1)
১। আয়েশাঃ আয়েশাকে বিয়ে করেন ৬ বছর বয়সে (2) এবং আয়েশা মুহম্মদ সা এর ঘরে প্রবেশ করেন (বাসর হয়) ৯ বছর বয়সে। এমনকি বাচ্চা আয়েশার সাথে বন্ধুবর বা ভাইয়ের দৃষ্টিতে দেখা বয়স্ক মুহম্মদ সা এর বিয়ের প্রস্তাবে প্রথমে আবু বকর রা ও অবাক হয়েছিলেন এবং নবীজীকে প্রশ্ন ছুড়েছিলেন। (3)
 
২। হাফসাঃ হাফসা বিধবা হন ১৮ বছর বয়সে, উমর রা পর্যায়ক্রমে আবু বকর রা ও ওসমান রা কে প্রস্তাব পাঠালে তাঁরা উভয়েই হাফসা কে বিয়ে করতে অসম্মত হন কেননা তাঁরা জানতেন যে মুহম্মদ সা হাফসা কে বিয়ে করতে মনস্থির করেছেন (4)! অবশেষে মুহম্মদ সা যখন হাফসাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল ২০ বছর।
 
৩। সাফিয়াঃ খায়বরের যুদ্ধে সাফিয়ার (5) স্বামিকে হত্যা করে সাফিয়াকে বন্দী করা হয়। প্রথমে মালে গনীমতের ভাগাভাগিতে সাফিয়া অন্য এক সাহাবার ভাগে পড়েছিল। কিন্তু সাফিয়ার রূপের কথা ছড়িয়ে পড়লে, মুহম্মদ সা তাকে নিজের করায়ত্তে নেন এবং বিয়ে করেন। বিয়ের সময় সাফিয়ার বয়স ছিল ১৭ বছর।
 
৪। জুহারিয়াঃ বনী মুস্তালকের যুদ্ধে গোত্র প্রধানের কন্যা জুহারিয়াকে গনীমতের মালের সাথে মদীনায় আনা হয়। বাবা মুক্তিপণ দিয়ে পাঠাতে চাইলেও মুহাম্মদ সা ফিরিয়ে দেন এবং জুহারিয়াকে বিয়ে করেন। তখন জুহারিয়ার বয়স ছিল ২০ বছর।
 
৫। সালমাঃ সালমা ও তার স্বামী ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণকারী এবং যথেস্ট নির্যাতন সহ্যকারী। একসময় সালমা তার স্বামী সন্তানকেও হারিয়েছিলেন, সেখান থেকে অনেক কষ্ট স্বীকার করে তিনি স্বামী সন্তানের সাথে মদীনায় মিলিত হন (এই ঘটনা পড়লে বুঝবেন কতখানি ভালোবাসতেন তার স্বামীকে!)। উহুদের যুদ্ধে ওনার স্বামী খুব খারাপভাবে আহত হন এবং একসময় মৃত্যুবরণ করেন। স্বামী মারা যাবার মাত্র ৪ মাস ১০ দিন পরেই (৪ ইদ্দত পার হলে) সুন্দরী সালমাকে বিয়ে করার জন্য আবু বকর প্রস্তাব পাঠান, আবু বকরকে না করে দিলে এবারে উমর বিয়ে করার প্রস্তাব পাঠান। তাকেও না করে দেন। এবারে মুহম্মদ সা প্রস্তাব পাঠালে তিনি তার সন্তান-সন্ততির কথা সহ আরো কিছু আপত্তির কথা জানালেও মুহম্মদ সা কে ফিরিয়ে দেয়া সম্ভব হয়নি! সালমাকে বিয়ে করার সময় বয়স ছিল ২৯ বছর।
 
৬। জয়নবঃ জয়নবকে বিয়ে করার সময় তার বয়স ছিল ৩০ বছর। (বিয়ের পর মাত্র ৮ মাস বেঁচে ছিলেন তিনি)।
 
এর বাইরে হাবিবার কথা বলা যায়। অবশ্য তাকে ওনার তালিকাতে রাখতেও আপত্তি নেই।
 
৭। হাবিবাঃ হাবশায় স্বামী সহ হিজরত করার পর স্বামী ইসলাম ত্যাগ করে খৃস্টান হয়ে গেলে স্বামীর সাথে তালাক হয়ে যায়। তখন মুহম্মদ সা দূত মারফত ১ হিজরী সনে হাবিবাকে বিয়ে করেন। তখন হাবিবার বয়স ছিল ২৯ বছর। তারো প্রায় ৬ বছর পরে হাবিবা মদীনায় আসেন এবং নবীজির ঘর করেন। যেসময় মদীনায় নবীর ঘরে আসেন সেসময় তার বয়স ছিল ৩৫।
 
১১ জনের মধ্যে মাত্র ৪ জনের বয়স বিবাহ কালীন সময়ে ৩৬ উর্ধ্ব ছিল (যয়নবের বয়স অবশ্য ছিল ৩৫!)। আর নবী পত্নী মতান্তরে উপপত্নী মারিয়া ও রায়হানার কারোরই বয়স ২০/২২ বছর এর বেশী ছিল না।
 
 
দুই
অনেকেই যুক্তি করেন যে,
"তার দুটো বিয়েকেই শুধু স্বাভাবিক বিয়ে বলা যায়। বাকীগুলো ছিল মুলত সোসাল রিফর্ম কিংবা রাজনৈতিক কারনে"।
কোন দুটি বিয়ে স্বাভাবিক?
খাদিজার সাথে বিয়ে কি সোসাল রিফর্ম বা রাজনৈতিক কারণে?
সওদা ছিলেন মধ্যবয়স্ক ও বিধবা। সওদা কে বিয়ের পেছনে মূল কারণ হিসাবে জানা যায় মুহম্মদ সা এর সন্তানদের দেখাশুনা ও ঘর সামাল দেয়া। সেখানে রাজনৈতিক কারণ কি?
 
আয়শা ও হাফসা যথক্রমে আবু বকর রা ও উমর রা এর কন্যা। যেসময়ে বিয়ে করেন তখন আবু বকর ও উমর রা উভয়েই ইসলামের পরীক্ষিত সেনা। এখানে রাজনৈতিক কারণ কি? বা সোশাল রিফর্ম ই বা কি?
জয়নবকে (পালক পুত্রের স্ত্রী যয়নব না) বিয়ের পেছনে রাজনৈতিক বা সোশাল রিফর্ম কি?
 
মায়মুনা নিজে থেকে মুহম্মদ সা কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মায়মুনার এক বৈমাত্রীয় বোন জয়নবকে নবীজি আগেই বিয়ে করেছিলেন, অপর বৈমাত্রীয় বোন আসমা আবু বকরের স্ত্রী এবং আরেক বৈমাত্রীয় বোন সালমা 'আসাদুল্লাহ' হামজার স্ত্রী। সেকারণে মায়মুনাকে "আহলুল বায়েত" বলা হতো। মায়মুনাকে বিয়ে করায় কোথায় কি সোশাল রিফর্ম হয়েছে বা রাজনৈতিক কারণ ছিল?? মায়মুনার এক বোন নাজাদ গোত্র প্রধানের স্ত্রী ছিল ঠিকই, কিন্তু সেই নাজাদ গোত্র প্রধানের স্ত্রী তো জয়নব, আসমা, সালমারও বোন ছিলেন!!!
 
সালমার স্বামী মারা যাবার পরে তাকে বিয়ে করার পেছনে রাজনৈতিক কারণ কি ছিল? এই বিধবা বিয়ের মধ্য দিয়ে কি-ই বা সোশাল রিফর্ম হয়েছে?হাবিবার ক্ষেত্রেও রাজনৈতিক কারণ কি ছিল? হাবশায় হিজরত করলেও পিতা আবু সুফিয়ান ইসলামের শত্রুতা কমান নি। এমনকি ১ম স্বামী ইসলাম ত্যাগ করার পরে নবিজি হাবিবাকে বিয়ে করার পরেও অসংখ্যা যুদ্ধে কোরায়েশদের আর্থিক সাহায্য করে গেছেন, হাবিবা মদীনায় সংসার শুরু করার পরেও আবু সুফিয়ান একই কাজ করে গেছেন। কেবল মক্কা বিজয়ের পরেই যখন কোরায়েশরা মুসলিম বাহিনীর করায়ত্ত হয় তখনই সুফিয়ান ইসলাম গ্রহণ করেন।
 
খায়বরের যুদ্ধে আর বনী মুস্তালকের যুদ্ধে হস্তগত সাফিয়া ও জুহারিআর সাথে বিয়েকে আপনি রাজনৈতিক বলতে পারেন। কিন্তু একে চরম অন্যায় না বলার কোন কারণ দেখি না। যুদ্ধে পরাজিত পক্ষের নারীদের ধরে ধরে ভোগ করা, বন্দী করা, কৃতদাসী বানানো এসব খুবই ঘৃণ্য কাজ।
 
একই ভাবে পালক পুত্রের স্ত্রীকে তালাকের পরে বিয়ে করাটাকে সোশাল রিফর্ম বলতে পারেন, তবে সেই সোশাল রিফর্ম কেন জরুরী হলো কেউ কি বলবেন?
 
 
তিন
কারদাওয়ী বলেছেন,
"চিন্তা করে দেখুন রাসুল সা. যদি চারজন স্ত্রী রেখে অন্যদের তালাক দিতেন তবে তালাকপ্রাপ্তা স্ত্রীদের বাকী জীবন অন্যকোন পুরুষের সাথে নিষিদ্ধ হতো। ফলে বাকী জীবন তাদেরকে স্বামীবিহীন অবস্থায় কাটাতে হতো। ..."

খাদীজার মৃত্যুর পরেই মুহম্মদ সা বাকি বিয়ে গুলো করেন - মূলত ৫৩ থেকে বছর থেকে ৬০ মতান্তরে ৬২ বছর বয়স পর্যন্ত। মুহম্মদ সা এর জন্য নতুন বিয়ে নিষিদ্ধ করে আয়াত আসে ওনার ৬০ বছর বয়সে, সে হিসাবে মায়মুনাই ওনার শেষ স্ত্রী হওয়ার কথা। মুহম্মদ সা মৃত্যুবরণ করেন ১১ হিজরীতে ৬৩ বছর বয়সে, মানে ৩ বছর পরেই। ফলে ৬০ বছর বয়সে ৪ জনকে রেখে বাকিদের তালাক দিয়ে দিলে স্ত্রীরা সঙ্গীহীন অবস্থায় অতিরিক্ত ৩ বছর কাটাতো। সঙ্গীহীন অবস্থায় যতটা ওনারা এমনিতেই কাটিয়েছেন- তার তুলনায় এই ৩ বছর মনে হয় নগণ্যই!!

 
এক পলক দেখি কে কত বছর সঙ্গীহীন কাটিয়েছেন?(6)
 
সওদাঃ মৃত্যুবরণ করেন ৫৩ হিজরীতে। মানে ৪২ বছর সঙ্গীহীন কাটিয়েছেন।
 
আয়শাঃ ১১ হিজরীতে বয়স ১৬ বছর। মৃত্যুবরণ করেন ৫৮ হিজরীতে ৬৩ বছর বয়সে। মানে বিধবা অবস্থায় কাটান ৪৭ বছর।
 
হাফসাঃ ১১ হিজরীতে বয়স ২৭ বছর। মৃত্যবরণ করেন ৪৫ হিজরীতে ৬১ বছর। মানে ৩৪ বছর বিধবা অবস্থায় কাটিয়েছেন।
 
সালমাঃ ১১ হিজরীতে বয়স ৩৫, মৃত্যুবরণ করেন ৬১ হিজরীতে ৮৫ বছর বয়সে। মানে বিধবা অবস্থায় সঙ্গীহীন কাটাতে হয়েছে ৫০ বছর।
 
যয়নবঃ ১১ হিজরীতে বয়স ৪০, মৃত্যুবরণ করেন ২০ হিজরীতে ৫০ বছর বয়সে। মানে সঙ্গীহীন থাকেন ১০ বছর।
 
জুহারিআঃ ১১ হিজরীতে বয়স ২৬ বছর, মৃত্যুবরণ করেন ৫০ হিজরীতে ৬৫ বছর বয়সে। মানে বিধবা অবস্থায় কাটান ৩৯ বছর।
 
হাবিবাঃ ১১ হিজরীতে বয়স ৩৯ বছর। মৃত্যুবরণ করেন ৪৪ হিজরীতে ৭২ বছর বয়সে। মানে ৩৩ বছর সঙ্গীহীন কাটান।
 
সাফিয়াঃ ১১ হিজরীতে বয়স ২১ বছর। মৃত্যুবরণ করেন ৫০ হিজরীতে ৬০ বছর বয়সে। মানে বিধবা অবস্থায় কাটান ৩৯ বছর।
 
মায়মুনাঃ ১১ হিজরীতে বয়স ছিল ৪০ এবং ৮০ বছর বয়সে ৫১ হিজরীতে মারা যান, তার মানে বিধবা অবস্থায় ৪০ বছর একা কাটিয়েছেন।
 
খাদিজা ও জয়নব মুহম্মদ সা এর জীবদ্দশায় মারা যান। সওদা মুহম্মদ সা এর ওফাতের ৫ বছর পরে ও মারিয়া কিবতিয়া ১ বছর পরেই মারা যান।
 
উপরের এই তালিকা উল্লেখের আরেকটি গুরুত্ব আছে তা হলোঃ এটাই যে মুহম্মদ সা যেসকল নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের প্রতি কতখানি অবিচার করা হয়েছে তা বুঝা। নবীজীর বিয়েগুলোর মধ্যে অধিকাংশই বিধবা বিয়ে। তারমধ্যে কিছু ক্ষেত্রে নবীজী ২য় নন, ৩য় স্বামী। অনেকে ৩৫/৪০ বছর বয়সে এসেও নবীকে বিয়ে করেছেন। অন্য সাহাবীদের খোঁজ নিলেও দেখা যায় ওনাদের বিয়ের মধ্যেও বিধবা বিবাহ আছে। সুতরাং,বলা যায়আরবে এই বিদঃবা বিয়ে একটি সাধারণ ও স্বাভাবিক চল ছিল। যেমন খাদিজা নিজেই ৪০ বছর বয়সে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তেমনি অনেক বিধবাই নতুন বিয়েতে আগ্রহী ছিলেন। অথচ, নবীজী শেষ বয়সে কম বয়স্ক নারীদের বিয়ে করে সেই নারীদের জীবনের একটা বড় সময় সঙ্গীহীন রাখতে বাধ্য করেছেন। মৃত্যুর সময়ে আয়েশার বয়স ছিল মাত্র ১৬, সাফিয়ার ২১, জুহারিআর ২৬, হাফসার ২৭ বছর বয়স ছিল। এবং তাদেরকে বাকি জীবনটি (৪০ থেকে ৫০ বছর) একা নিঃসঙ্গ কাটাতে বাধ্য করা হয়েছে!!!
 
 সাফিয়া-মায়মুনাকে নবীজী ৬০ বছর বয়সে বিয়ে করেন, অর্থাৎ মাত্র ৩ বছর ছিল তাদের দাম্পত্য জীবন!!!
 
এবং এ সমস্ত অন্যায় সবই করা হয়েছে কোরআনের বরাদ দিয়ে!!
 
 
চারঃ
কারদাওয়ী এক পর্যায়ে ঘোষণা করেছেন,
"বিস্তরিত এ আলোচনায় বোঝা যায় যে, রাসুল সা. এর প্রতিটি বিয়ের পিছনেই ছিল মহত উদ্দেশ্য। রুপ সৌন্দর্য, অর্থ সম্পদ বা যৌন কামনা তাড়িত বিয়ে একটিও ছিলো না"।

এই বাক্য দুটির আগের আলোচনা কয়েকবার পড়ে দেখলাম, মুহম্মদ সা এর কয়েকটি বিয়ের ব্যাপারে একটা গড়পরতা আলোচনা (সত্য-মিথ্যা মিলিয়ে) করার চেষ্টা হয়েছে। যেমন:
সালমা রা. ধৈর্যের সাথে বৈধব্যকাল অতিবাহিত করায় আল্লাহ তায়ালা ধৈর্যের পুরস্কার স্বরূপ রাসুল সা. এর স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করেন। জুওয়াইয়া রা. কে রাসুল সা. এ উদ্দেশ্যে বিয়ে করেছিলেন যে, বিয়ের পর জুওয়াইয়ার কওমের লোক ইসলাম গ্রহণ করবে। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে তার কষ্ট লাঘবের জন্য (হাবশায় হিজরতের পর তার স্বামি মুরতাদ হয়েছিল ও মারা গিয়েছিল) রাসুল সা. বিয়ে করেন এবং ইসলামের প্রতি আবু সুফিয়ানের শত্রুতা যাতে কমে সে উদ্দেশ্যও ছিল।
এ আলোচনায় কোনভাবেই কি পরিষ্কার হয় যে, রূপ সৌন্দর্য, অর্থ সম্পদ বা যৌন কামনা তাড়িত বিয়ে একটিও ছিলো না?
 
মুহম্মদ সা এর বিয়ে গুলোর পেছনে রূপ-সৌন্দর্য, বংশ গরিমা, অর্থ-সম্পদ, যৌন কামনাই মূল নিয়ামক এটা আমি দাবী করছি না, তবে ইতিহাস যতখানি দেখি, সেখান থেকে এটুকু বলতে পারি- ওনার স্ত্রীদের কারো কারো ছিল অঢেল অর্থ-সম্পদ, কারো ছিল বংশ গরিমা, অনেকেই ছিল নজরকাড়া সুন্দরী; এবং বিভিন্ন ঘটনায় ওনার যৌন কামনার বিষয়টিও ফুটে ওঠে বৈকি!!
 
খাদিজা ছিলেন আরবের শীর্ষ ধনীর অন্যতম। আয়েশা, হাফসা, মায়মুনা, সালমা, হাবিবা, যয়নব প্রত্যেকেই উচু বংশের। এমনকি যুদ্ধে ধৃত জোহারিআ ও সাফিয়াও ছিলেন স্ব স্ব গোত্রপ্রধানের মেয়ে। আয়েশা নাবালিকা হলেও, একসময় তিনি হন খুবই রূপবতী। যেকারণে ওমর রা তার মেয়েকে সাবধান করে বলেন যে,
"... এবং কখনোই তোমার প্রতিবেশীকে (আয়েশা রা. কে) নবীজীর প্রতিপক্ষ বানিয়ো না, যদিও সে তোমার চেয়ে অধিক সুন্দরী ও মুহম্মদ সা. এর বেশী প্রিয়"। (7)

সালমা, যয়নব, জুহারিআ, সাফিয়া, মারিয়া যে ভীষণ সুন্দরী ছিলেন তা অনেক গুলো হাদিসে পাওয়া যায়, অনেক আলেম-ইতিহাস রচয়িতার বয়ানেও আমরা তার সমর্থন পাই। জুহারিআকে যখন বন্দী অবস্থায় মদীনায় আনা হয়, তখন তিনি মুহম্মদ সা এর সাথে দেখা করার জন মনস্থির করতে চেয়েছিলেন। কিন্তু শুরুতে আয়েশা যখন দেখেন যে জুহারিআ অনেক সুন্দরী, বংশও উচু, তখন আয়েশা জুহারিআর সাথে যাতে মুহম্মদ সা এর সাক্ষাৎ না হয়, সে চেস্টা করেছিলেন! সালমা এমন সুন্দরী ছিলেন যে, সালমার স্বামী মারা যাওয়ার পরে ৪ ইদ্দত কাল পার হতে না হতে একে একে আবু বকর, উমর বিয়ের প্রস্তাব দিয়ে পাঠান এবং ওনাদের প্রত্যাখ্যান করলে মুহম্মদ সা নিজে প্রস্তাব পাঠান ও বিয়ে করেন। খায়বরের যুদ্ধে সাহাবীদের মধ্যেই মৃত কিনানার স্ত্রীর সৌন্দর্য নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল, এবং নবীজী নিজের ভাগে শোকাহত সাফিয়াকে নিয়ে নেন এবং বিয়ে করেন।
 
যৌন কামনার বিষয়টি বুঝা যায়, এতগুলো স্ত্রী থাকার পরেও তার কৃতদাসী বা উপপত্নীদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করার ঘটনাসমূহ থেকে। রায়হানা ও মারিয়ার কথা ইসলামী স্কলারেরা(8) অস্বীকার করেন না। অনেকেই তাদের উম্মুল মুমিনীন বলেও মানেন। তবে সুন্দরী মারিয়াকে বিয়ে করলেও সেটা তিনি করেছেন, সন্তান ইব্রাহীম জন্মানোর আগে নয়। মারিয়াকে নিয়ে তার স্ত্রীদের সাথে একবার বড় ধরণের মনোমালিন্যও তৈরী হয়েছিল (9), এবং সুরা তাহরীমের ১ম ৫টি আয়াত (10) অবতীর্ণ করে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল!! একসময় নবীজীর যে ৯ স্ত্রী ছিল এবং যাদের কাছে পর্যায়ক্রমে যেতেন- সেই ৯ জনের তালিকায় মারিয়া বা রায়হানা কেউ ছিলেন না।
 
আরেকটি ঘটনাও এখানে গুরুত্বপূর্ণ, তা হলো- সাওদা যখন বয়স্ক ও যৌন অক্ষম হয়ে যান- তখন তাকে তালাক দিতে চেয়েছিলেন(11)। পরে সাওদা তার পালা আয়েশাকে দিতে চাইলে নবীজী তালাক আর দেননি এবং এ প্রসঙ্গে আয়াত ৪:১২৮ অবতীর্ণ হয়। প্রশ্ন হলো, যৌন কামনা যদি ওনার বিয়ে গুলোর কোন উদ্দেশ্য না হয় তবে কেন সাওদা বয়স্ক হওয়ার সাথে সাথে তাকে তালাক দিতে চাইবেন? কেন ই বা ৮ স্ত্রীর সাথে ও কিছু উপপত্নী/দাসীর সাথে সম্পর্ক থাকার পরেও এক বুড়িয়ে যাওয়া সাওদার সাথে পালার একটা দিন / রাত কাটাতে পারেন না???
 
তথ্যসূত্র ও টীকাঃ
 
2. Volume 5, Book 58, Number 234 :
Narrated Aisha: The Prophet engaged me when I was a girl of six (years). We went to Medina and stayed at the home of Bani-al-Harith bin Khazraj. Then I got ill and my hair fell down. Later on my hair grew (again) and my mother, Um Ruman, came to me while I was playing in a swing with some of my girl friends. She called me, and I went to her, not knowing what she wanted to do to me. She caught me by the hand and made me stand at the door of the house. I was breathless then, and when my breathing became Allright, she took some water and rubbed my face and head with it. Then she took me into the house. There in the house I saw some Ansari women who said, "Best wishes and Allah's Blessing and a good luck." Then she entrusted me to them and they prepared me (for the marriage). Unexpectedly Allah's Apostle came to me in the forenoon and my mother handed me over to him, and at that time I was a girl of nine years of age.
 
Volume 8, Book 73, Number 151:Narrated 'Aisha: I used to play with the dolls in the presence of the Prophet, and my girl friends also used to play with me. When Allah's Apostle used to enter (my dwelling place) they used to hide themselves, but the Prophet would call them to join and play with me. (The playing with the dolls and similar images is forbidden, but it was allowed for 'Aisha at that time, as she was a little girl, not yet reached the age of puberty.) (Fateh-al-Bari page 143, Vol.13)

Sahih Muslim, Book 8, Number 3309:'A'isha (Allah be pleased with her) reported: Allah's Messenger (may peace be upon him) married me when I was six years old, and I was admitted to his house at the age of nine. She further said: We went to Medina and I had an attack of fever for a month, and my hair had come down to the earlobes. Umm Ruman (my mother) came to me and I was at that time on a swing along with my playmates. She called me loudly and I went to her and I did not know what she had wanted of me. She took hold of my hand and took me to the door, and I was saying: Ha, ha (as if I was gasping), until the agitation of my heart was over. She took me to a house, where had gathered the women of the Ansar. They all blessed me and wished me good luck and said: May you have share in good. She (my mother) entrusted me to them. They washed my head and embellished me and nothing frightened me. Allah's Messenger (, may peace be upon him) came there in the morning, and I was entrusted to him.
Sahih Muslim, Book 8, Number 3310 :'A'isha (Allah be pleased with her) reported: Allah's Apostle (may peace be upon him) married me when I was six years old, and I was admitted to his house when I was nine years old.
 
Sahih Muslim, Book 8, Number 3311:'A'isha (Allah be pleased with her) reported that Allah's Apostle (may peace be upon him) married her when she was seven years old, and he was taken to his house as a bride when she was nine, and her dolls were with her; and when he (the Holy Prophet) died she was eighteen years old.
 
3. Volume 7, Book 62, Number 18:
(http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.018)
Narrated 'Ursa: The Prophet asked Abu Bakr for 'Aisha's hand in marriage. Abu Bakr said "But I am your brother." The Prophet said, "You are my brother in Allah's religion and His Book, but she (Aisha) is lawful for me to marry."

4. Volume 5, Book 59, Number 342:
Narrated 'Abdullah bin 'Umar: Umar bin Al-Khattab said, "When (my daughter) Hafsa bint 'Umar lost her husband Khunais bin Hudhaifa As-Sahrni who was one of the companions of Allah's Apostle and had fought in the battle of Badr and had died in Medina, I met 'Uthman bin 'Affan and suggested that he should marry Hafsa saying, "If you wish, I will marry Hafsa bint 'Umar to you,' on that, he said, 'I will think it over.' I waited for a few days and then he said to me. 'I am of the opinion that I shall not marry at present.' Then I met Abu Bakr and said, 'if you wish, I will marry you, Hafsa bint 'Umar.' He kept quiet and did not give me any reply and I became more angry with him than I was with Uthman . Some days later, Allah's Apostle demanded her hand in marriage and I married her to him. Later on Abu Bakr met me and said, "Perhaps you were angry with me when you offered me Hafsa for marriage and I gave no reply to you?' I said, 'Yes.' Abu Bakr said, 'Nothing prevented me from accepting your offer except that I learnt that Allah's Apostle had referred to the issue of Hafsa and I did not want to disclose the secret of Allah's Apostle , but had he (i.e. the Prophet) given her up I would surely have accepted her."
 
5. শায়খুল হাদীস মওলানা মোঃ আজিযজুল হক অনুদিত সহীহ বোখারী শরীফঃ সপ্তম খন্ড, প্রথম অধ্যায়ের ১৮৪২, ১৮৪৪, ২৪২১ নং হাদীসঃ
 
১৮৪২ নং হাদীসঃ হজরত আনাস ইবনে মালেক (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমরা মদীনা থেকে রওনা দিয়ে খায়বর পৌঁছলাম। আল্লাহ তা'আলা হজরত নবী করিম (স)-কে খায়বরের দূর্গ গুলোর উপর বিজয় দান করেন। এ সময় হজরত নবী করিম (স) এর কাছে ইহুদী নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা সফিয়ার সৌন্দর্যের কথা বলা হয়। তিনি ছিলেন সদ্য পরিনীতা। তাঁর স্বামী কেনানা ইবনে রবী খায়বর যুদ্ধে নিহত হয়েছিলেন। হজরত নবী করিম (স) তাঁকে নিজের জন্য মনোনীত করেন এবং সাথে নিয়ে খায়বর থেকে রওয়ানা হন। আমরা যখন সাদ্দুস সাহবা নামক জায়াগায় উপনীত হই, সফিয়া তখন ঋতু থেকে পবিত্রতা লাভ করেন। হজরত নবী করিম (স) এ স্থানে তাঁর সাথে নির্জনবাস করেন।ওয়ালিমা স্বরূপ হজরত নবী করিম (স) - ঘিয়ের মধ্যে খেজুর ভিজিয়ে হাইস নামক এক প্রকার উপাদেয় খাবার প্রস্তুত করে ছোট দস্তরখান সাজিয়ে আমাকে বললেন, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে জানিয়ে দাও। এটাই ছিল হজরত নবী করিম (স) এর সাথে সফিয়ার বিয়ের ওয়ালিমা। এরপর আমরা মদীনার দিকে রওয়ানা হলাম। আমি নবী করিম (স) কে তাঁর পেছনে হজরত সফিয়ার জন্য একখানা চাদর বিছাতে দেখলাম। তারপর তিনি উটের উপর নিজের হাটুদ্বয় মেলে বসলেন, আর সফিয়া হজরত নবী করিম (স) এর হাটুর উপর পা রেখে সওয়ারীতে পেছনে আরোহন করলেন।
 
১৮৪৪ নং হাদীসঃ হজরত আনাস ইবনে মালেক (রাঃ) কর্তৃক বর্ণিত তিনি বলেন, হজরত নবী করিম (স) খায়বর থেকে মদীনায় যেতে পথিমধ্যে তিনদিন অবস্থান করেন। এসময় তিনি সফিয়ার সাথে নির্জনবাস করেন। আমি মুসলমানদেরকে ওয়ালিমার দাওয়াত দিলাম। কিন্তু ওয়ালিমার এ দাওয়াতে রুটি বা গোশতের ব্যবস্থা ছিল না। ব্যবস্থা যা ছিল তা হলো, তিনি বেলাল (রাঃ) কে দস্তরখন বিছাতে বলেন। দস্তরখান বিছানো হলে তিনি সবার জন্য কেজুর, পনির ও ঘৃত পরিবেশন করেন। এ ব্যবস্থা দেখে মুসলমানরা পরষ্পর বলাবলি শুরু করলো, সফিয়া কি উম্মুল মুমেনীন না ক্রীতদাসী? তখন সবাই বলল, যদি হজরত নবী করিম (স) তাকে পর্দা করান, তবে তিনি উম্মুল মুমিনীন, অন্যথায় বুঝতে হবে তিনি ক্রীতদাসী। অত:পর হজরত নবী করিম (স) রওয়ানা হওয়ার সময় তাঁর (সফিয়ার) জন্য নিজের পেছনে বসার জায়গা করে পর্দা টানিয়ে আড়াল করে দেন।
 
২৪২১ নং হাদীসঃ হজরত আনাস ইবনে মালেক (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স) সফিয়াকে আযাদ করে বিয়ে করলেন এবং আযাদ করাই তাঁর মোহরানা ধার্য হলো। তাঁর বিয়েতে হাইস দ্বারা ওয়ালিমা করা হয়।
 
 
7. সহীহ বুখারী শরীফঃ ভলিউম ৩, বই ৪৩, হাদীস ৬৪৮:
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, যে দুইজন নারী সম্পর্কে কোরআন পাকে (আয়াত ৬৬:৪) বলা হয়েছে, তাদের ব্যাপারে হযরত ওমর রা. কে প্রশ্ন করার ইচ্ছা বেশ কিছুকাল পর্যন্ত আমার মনে ছিল। অবশেষে একবার তিনি হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হলে আমিও সফরসঙ্গী হয়ে গেলাম। (হজ্জ থেকে ফেরার পথে) ওমর একপাশে গেলে (প্রাকৃতিক ডাকে সাড়া দিতে), আমিও (ওযুর)পানি নিয়ে তার সাথে যাই। যখন তিনি ফিরলেন, আমি তার হাতে পানি ঢালছিলাম এবং জিজ্ঞেস করলাম, "ওহ বিশ্বাসীদের প্রধান! নবী করিম সা. এর কোন দুজন নারীর ব্যাপারে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়েছেঃ যদি তোমরা দুজন তওবা করো (৬৬:৪)।"

 

তখন ওমর রা. বললেন, "আমি এবং বনী উমাইয়া বিন জাহিদ গোত্রের আমার এক আনসারী প্রতিবেশী মদীনার আওয়ালীতে বাস করতাম ও পর্যায়ক্রমে রাসুলুল্লাহ সা. কাছে যেতাম। তিনি একদিন যেতেন আর আমি অন্যদিন। যেদিন আমি যেতাম রাসুলুল্লাহ সা. এর সেদিনকার আদেশ-নির্দেশাবলী সমেত ঘটনাসমূহ তাকে (প্রতিবেশীকে) বলতাম এবং যেদিন তিনি যেতেন, তিনিও আমার কাছে অনুরূপ করতেন। আমরা, কোরায়েশ পুরুষরা, যখন মক্কায় বাস করতাম তখন নারীদের উপর অধিক কর্তৃত্ব ভোগ করতাম, কিন্তু আমরা যখন মদীনায় আসলাম তখন লক্ষ করলাম যে, আনসার নারীরা পুরুষদের উপর অধিক কর্তৃত্ব ভোগ করে। ফলে, আমাদের নারীরা আনসার নারীদের অভ্যাস গ্রহণ করতে শুরু করে। একদিন আমি আমার স্ত্রীর প্রতি চিৎকার করলে আমার স্ত্রীও আমার সাথে মুখে মুখে তর্ক করলেন ও পাই পাই বুঝিয়ে দিলেন। আমি এটা অপছন্দ করলে তিনি বললেন, "আপনাকে প্রতি উত্তর দিলে সেটাকে আপনি খারাপভাবে নিচ্ছেন কেন? আল্লাহর কসম! নবী করিম সা. এর স্ত্রীরাও তাঁর সাথে মুখে মুখে তর্ক করেছেন এবং স্ত্রীদের কেউ কেউ দিন থেকে রাত অবধি তাঁর সাথে কথা পর্যন্ত বলেননি"। আমার স্ত্রী যেটি বললো আমাকে ভীত করলো এবং আমি জিজ্ঞেস করলাম, "তাঁদের মধ্যে যেই এমন করে, সে-ই ভয়ানক ক্ষতির সম্মুখীন হবেন"। আমি পোশাক পরিধান করে হাফসার কাছে গেলাম এবং তাঁকে জিজ্ঞেস করলাম, "তুমি কি দিন থেকে রাত অবধি রাসুলুল্লাহ সা. কে রাগান্বিত রেখেছ?" সে হ্যাঁ বোধক জবাব দিল। আমি বললাম, "তুমি বিধ্বস্ত পরাজিত নারী! তুমি কি আল্লাহর রাসুলকে রাগান্বিত করে আল্লাহর ক্রোধের কারণ হতে ভীত হও নাই? এভাবে তুমি ধ্বংস হয়ে যাবে! আল্লাহর রাসুলকে বেশী কথা বলো না, কোন অবস্থাতেই তাঁর সাথে মুখে মুখে তর্ক করো না এবং তাঁকে অসন্তুষ্ট করো না। তোমার যা খুশী দরকার আমার কাছে চাও এবং কখনোই তোমার প্রতিবেশীকে (আয়েশা রা. কে) নবীজীর প্রতিপক্ষ বানিয়ো না, যদিও সে তোমার চেয়ে অধিক সুন্দরী ও মুহম্মদ সা. এর বেশী প্রিয়"।

 

সে সময় গুজব ছিল যে, ঘাসানরা (শ্যাম দেশের একটি গোত্র) আমাদের আক্রমণ করার উদ্দেশ্যে ঘোড়া প্রস্তুত করছে। এক রাতে আমার আনসার প্রতিবেশী (তাঁর পালায় রাসুলুল্লাহ সা. এর বাড়ি থেকে ফিরে) খুব স্বন্ত্রস্তভাবে আমার দরজায় কড়া নাড়তে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, "কি হয়েছে? ঘাসানেরা কি এসেছে?" তিনি বললেন, "তারচেয়েও খারাপ, আরো অধিক গুরুত্বপূর্ণ! রাসুলুল্লাহ সা. তাঁর স্ত্রীদের তালাক দিয়েছেন"। আমি বললাম, হাফসা বিধ্বস্ত হয়েছে। আমি এমনটি আগেই ভেবেছিলাম। আমি পোশাক পরিধান করে রাসুলুল্লাহ সা. এর সাথে ফজরের নামাজ আদায় করলাম। এরপরে তিনি উপরের কামরায় চলে গেলেন। আমি হাফসার কাছে গিয়ে তাকে ক্রন্দনরত পেলাম। আমি তাকে বললাম, "কেন কাঁদছ? আমি কি তোমাকে আগেই সাবধান করিনি?" আমি জিজ্ঞেস করলাম, "রাসুলুল্লাহ সা. কি তোমাদের সকলকে তালাক দিয়েছেন?" সে বললো, "আমি জানি না। তিনি সেখানে উপরের ঘরে আছেন"। আমি বের হলাম এবং কিছু মানুষের জটলা দেখতে পেলাম যাদের কেউ কেউ কাঁদছিল। আমি তাদের সাথে কিছুক্ষণ বসলাম, কিন্তু আমি পরিস্থিতি সহ্য করতে পারছিলাম না। তাই আমি উপরে গেলাম এবং নবীজীর এক কৃষ্ণাজ্ঞ দাসকে বললাম, "তুমি কি ওমরের জন্য রাসুলুল্লাহ সা এর অনুমতি প্রার্থনা করবে?" সে ভেতরে গেল এবং এসে বললো, "আমি আপনার কথা তাঁর কাছে বলেছি কিন্তু তিনি কোন জবাব দেন নি"। আমি জটলার কাছে ফিরে এসে বসলাম, কিন্তু পরিস্থিতি সহ্য করতে না পেরে আবার উপরে দাসের নিকট গিয়ে বললাম, "তুমি কি ওমরের জন্য নবীজীর অনুমতি প্রার্থনা করতে পার?"সে গেল এবং ফিরে এসে একই কথা বললো। যখন আমি ফিরে আসছি, তখন দাস বললো, "রাসুলুল্লাহ সা. আপনাকে অনুমতি দিয়েছেন"। সুতরাং আমি ভিতরে রাসুলুল্লাহ সা. এর কাছে গেলাম এবং তাকে একটি মাদুরে শয়নরত অবস্থায় পেলাম। আমি বললাম, "আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন?" তিনি আমার দিকে চোখ তুলে তাকালেন এবং না বোধক উত্তর দিলেন। আমি দাঁড়িয়ে বলতে লাগলাম, "আপনি কি আমার কথা শুনবেন? হে আল্লাহর রাসুল! আমরা কোরায়েশরা নারীদের উপর অধিক কর্তৃত্ব পেতাম, এবং এখানে আমরা যাদের কাছে এসেছি তাদের নারীরা তাদের উপর অধিক কর্তৃত্ব ভোগ করে"।

 

এরপরে আমি পুরো ঘটনা তাঁকে বলি (তাঁর স্ত্রী সম্পর্কে)। এতে তিনি হাসলেন। আমি তখন বললাম, "আমি হাফসার নিকট গিয়েছিলাম এবং তাকে বলেছি: তোমার প্রতিবেশীকে (আয়েশা রা. কে) নবীজীর প্রতিপক্ষ বানিয়ো না, যদিও সে তোমার চেয়ে অধিক সুন্দরী ও মুহম্মদ সা. এর বেশী প্রিয়"। এতে নবীজী আবার হাসলেন। আমি বসলাম এবং বললাম, "আল্লাহর নিকট প্রার্থনা করুন যেন আপনার অনুসারীরা অনেক উন্নতি করতে পারে, যেহেতু পারস্যীয়রা ও বাইজেন্টাইনরা আল্লাহকে না মেনেও কতই না উন্নতি করেছে, তাদের কতই না সম্পদ"। রাসুলুল্লাহ সা. উঠে বসলেন এবং বললেন, "ওহ ইবনে আল খাত্তাব! তোমার কি কোন সন্দেহ আছে (যে এস্থান দুনিয়ার মধ্যে সেরা)? মানুষ তার ভালো কাজেরই কেবল প্রতিফল পায়"। আমি তাঁকে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করার কথা বললাম।রাসুলুল্লাহ সা. তাঁর স্ত্রীদের কাছে যাননি কারণ হাফসা গোপন কথা আয়েশার নিকট ফাঁস করে দিয়েছিলেন। রাসুলুল্লাহ সা. বললেন যে, তিনি একমাস তাঁর স্ত্রীদের কাছে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কেননা তিনি তাদের উপর রাগান্বিত হয়েছেন যখন আল্লাহ তাকে সাবধান করে দেন (মারিয়ার প্রতি আকৃষ্ট না হওয়ার শপথ করার জন্য)। যখন ২৯ দিন অতিবাহিত হলো, তখন তিনি সর্বপ্রথম আয়েশার নিকট গিয়েছিলেন। আয়েশা বললেন, "আপনি শপথ করেছিলেন যে, একমাস আমাদের কাছে আসবেন না, আজ কেবল মাত্র ২৯ দিন অতিবাহিত হয়েছে। আমি এক এক করে দিন গুনে রেখেছি"। মুহম্মদ সা. জবাবে বললেন, "২৯ দিনেও মাস হয়"। সে মাস ২৯ দিনে ছিল। রাসুলুল্লাহ সা. আয়েশা রা. কে বললেন, "আমি তোমাকে কিছু বলতে যাচ্ছি, কিন্তু জবাব দেয়ার জন্য তোমার পিতামাতার সাথে পরামর্শ করার আগ পর্যন্ত তাড়ার কিছু নেই। আয়েশা রা. জানতেন যে, তাঁর পিতামাতা নবীজীর থেকে পৃথক হওয়ার অনুমতি দিবেন না। রাসুলুল্লাহ সা. বললেন যে, আল্লাহ বলেছেনঃহে নবী! তোমার স্ত্রীগণকে বলো,- "তোমরা যদি দুনিয়ার জীবনটা ও তার শোভা-সৌন্দর্য কামনা করো, তবে এসো আমি তোমাদের ভোগ্যবস্তুর ব্যবস্থা করে দিব এবং তোমাদের বিদায় করে দিব সৌজন্যময় বিদায়দানে"। (সুরা আহযাব, আয়াত ২৮) আয়েশা বললেন, "আমি কি আমার পিতামাতার সাথে পরামর্শ করতে পারি?" পরে আয়েশা নবীজীকে বললেন, "আমি অবশ্যই আল্লাহকে, তাঁর রাসুলকে এবং এই স্থানকে অধিকতর পছন্দ করি"।
এরপরে রাসুলুল্লাহ সা. একে একে অন্য স্ত্রীদের কাছে গিয়েও এই আহবান জানালে তাঁরাও আয়েশার অনুরূপ জবাব দেন।

একই ধরণের হাদীস পাওয়া যায় মুসলিম শরীফের ৯/৩৫১১ এ এবং বোখারী শরীফের ৭/৬২/১১৯ এ।
 
8. ইসলামী ফতোয়া সাইট (আরবী সাইট http://www.islamweb.net/ver2/Fatwa/ShowFatwa.php?lang=A&Option=FatwaId&Id=20780) থেকে দেখিঃ
(অনুবাদ করেছেন মুফতি আল ফাদী)
Fatwa # 20780
Fatwa Title: His wives "Alayhi wa-Salat wa-Salam" who were slaves
Fatwa Date: 04 Jumady al-Thania 1423
Question
There are two slave women that the messenger (SAW) married, who are they?
Fatwa
Thanks be to Allah and prayer and peace be upon the messenger of Allah and on his family and companions. As to this:If the questioner meant that Allah’s messenger (SAW) married two slave women while they were still slaves? This cannot be of the messenger of Allah (SAW), and this is not permitted in Islam except to those who cannot marry a free woman and fears immorality.And if he meant that he [Muhammad] married those women after they were freed from slavery? Hence Juwayrah bint al-Harith al-Mustaliqia was from those who were enslaved (captured) from Bani al-Mustaliq (the tribe of Mustaliq), and she was the daughter of their leader, the prophet (SAW) freed her and married her. Same with Safiyah bint Huyay bin Akhtab who was one of the slaves of Khaybar, and the prophet (SAW) freed her and married her.But if he meant the slaves that the messenger used to enjoy (ya ta sarra behina), meaning sleeping with them by virtue of their being his right hand possession? It was said four: Mariyah al -Qibtiyah, and Rayhanah from Bani Quraytha (the tribe of Quraytha), and a third slave woman whom he slept with during her slavery, and a fourth one who was given to him by Zaynab bint Jahsh.

9. টীকা 7 দ্রষ্টব্য।
 
10. সুরা আত তাহরীম (নিষিদ্ধকরণ)-
 
আয়াত ১: হে নবী, কেন তুমি নিষিদ্ধ করেছ, যা আল্লাহ তোমার জন্য বৈধ করেছেন? তুমি চাইছ তোমার স্ত্রীদের খুশী করতে? আর আল্লাহ পরিত্রাণকারী ও অফুরন্ত ফলদাতা।
 
আয়াত ২: আল্লাহ তোমাদের জন্য বিধান দিয়ে রেখেছেন তোমাদের শপথগুলো থেকে মুক্তির উপায়; আর আল্লাহ তোমাদের রক্ষাকারী বন্ধু, আর তিনিই সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।
 
আয়াত ৩: আর স্মরণ করো! নবী তাঁর স্ত্রীদের কোন একজনের কাছে গোপনে একটি সংবাদ দিয়েছিলেন, - কিন্তু তিনি যখন তা বলে দিলেন, এবং আল্লাহ তার কাছে এটি জানিয়ে দিয়েছিলেন; তখন তিনি তাকে কতকটা জানিয়েছিলেন এবং চেপে গিয়েছিলেন অন্য কতকটা। তিনি যখন তাকে তা জানিয়েছিলেন তখন তিনি বললনে, - "কে আপনাকে এ কথা বললেন?" তিনি বলেছিলেন, "আমাকে সংবাদ দিয়েছেন সেই সর্বজ্ঞাতা ও চির- ওয়াকিফহাল"।
 
আয়াত ৪: যদি তোমরা উভয়ে আল্লাহর দিকে ফেরো, কেননা তোমাদের হৃদয় ইতোপূর্বেই ঝোঁকে গিয়েছে। কিন্তু যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে পৃষ্ঠপোষকতা করো, তাহলে আল্লাহ,- তিনিই তাঁর রক্ষাকারী বন্ধু, আর জিব্রীল ও পুণ্যবান মুমিনগণ উপরন্তু ফেরেস্তারাও তাঁর পৃষ্ঠপোষক।
 
আয়াত ৫: হতে পারে তাঁর প্রভু, যদি তিনি তোমাদের তালাক দিয়ে দেন, তবে তিনি তাঁকে বদলে দিবেন তোমাদের চাইতেও উৎকৃষ্ট স্ত্রীদের- আত্মসমর্পিতা, বিশ্বাসিনী, বিনয়াবনতা, অনুতাপকারিনী, উপাসনাকারিনী, রোযাপালনকারিনী, স্বামিঘরকারিনী ও কুমারী।(অনুবাদঃ ড. জহুরুল হক)
 
11. ইবনে কাথিরের তাফসির দ্রষ্টব্য ( http://www.tafsir.com/default.asp?sid=4&tid=12406)
.....Abu Dawud At-Tayalisi recorded that Ibn `Abbas said,
"Sawdah feared that the Messenger of Allah might divorce her and she said, `O Messenger of Allah! Do not divorce me; give my day to `A'ishah.' And he did, and later on Allah sent down,

[وَإِنِ امْرَأَةٌ خَـفَتْ مِن بَعْلِهَا نُشُوزاً أَوْ إِعْرَاضاً فَلاَ جُنَاْحَ عَلَيْهِمَآ]
(And if a woman fears cruelty or desertion on her husband's part, there is no sin on them both) Ibn `Abbas said, "Whatever (legal agreement) the spouses mutually agree to is allowed.''. At-Tirmidhi recorded it and said, "Hasan Gharib''. In the Two Sahihs, it is recorded that `A'ishah said that when Sawdah bint Zam`ah became old, she forfeited her day to `A'ishah, and the Prophet used to spend Sawdah's night with `A'ishah. There is a similar narration also collected by Al-Bukhari. Al-Bukhari also recorded that `A'ishah commented;

[وَإِنِ امْرَأَةٌ خَـفَتْ مِن بَعْلِهَا نُشُوزاً أَوْ إِعْرَاضاً]
(And if a woman fears cruelty or desertion on her husband's part), that it refers to, "A man who is married to an old woman, and he does not desire her and wants to divorce her. So she says, `I forfeit my right on you.' So this Ayah was revealed.''Allah said,

[وَالصُّلْحُ خَيْرٌ]
(And making peace is better). `Ali bin Abi Talhah related that Ibn `Abbas said that
the Ayah refers to, "When the husband gives his wife the choice between staying with him or leaving him, as this is better than the husband preferring other wives to her.'' However, the apparent wording of the Ayah refers to the settlement where the wife forfeits some of the rights she has over her husband, with the husband agreeing to this concession, and that this settlement is better than divorce. For instance,
the Prophet kept Sawdah bint Zam`ah as his wife after she offered to forfeit her day for `A'ishah. By keeping her among his wives, his Ummah may follow this kind of settlement. Since settlement and peace are better with Allah than parting, .......